ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি

এমকিউ-৯ ড্রোন
এমকিউ-৯ ড্রোন | ছবি: সংগৃহীত
0

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ইরাক সীমান্তবর্তী খুজেস্তান অঞ্চলের আহভাজ শহরে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আইআরজিসি জানায়, গোয়েন্দা নজরদারি চালানোর সময় ড্রোনটিকে বাধা দেয়া হয় এবং ধ্বংস করা হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন বিমানবাহিনীর বর্ণনা অনুযায়ী, এমকিউ-৯ একটি বিশালাকৃতির রিমোট-নিয়ন্ত্রিত ড্রোন। এটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং আকাশ থেকে নির্ভুল হামলার জন্য ডিজাইন করা হয়েছে।

এদিকে, জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার জেরে ইরানে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের এই অভিযান সফল হয়েছে।

ইরান দাবি করেছে, গত আট দিনে তারা চারটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইরান প্রায় ১৫০টি বিভিন্ন ধরনের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে অন্তত ৩০টি ছিল এমকিউ-৯ মডেলের।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে আইআরজিসি’র কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার কাসেম সোলাইমানিকে এই এমকিউ-৯ ড্রোনের সাহায্যেই হত্যা করা হয়েছিল। ড্রোনটি দীর্ঘ সময় ধরে লক্ষ্যবস্তুর ওপর নজর রাখা এবং বৈমানিকের জীবন ঝুঁকি ছাড়া নির্ভুল হামলা করার ক্ষমতার জন্য পরিচিত।

এএম