‘যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ’; ইসলামাবাদ সমঝোতা স্মারক স্থগিত করলো ইরান

ইরানের তেহরানের একটি রাস্তা
ইরানের তেহরানের একটি রাস্তা | ছবি : সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (এমওইউ) অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতি ও এর বাস্তবায়ন স্থগিত করেছে ইরান। ইরানের উপপররাষ্ট্রবিষয়ক মন্ত্রী কাজেম গারিবাবাদি এ ঘোষণা দিয়েছেন বলে দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে। আল জাজিরার এ তথ্য উঠে এসেছে।

কাজেম গারিবাবাদি বলেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের কাঠামোর মধ্যে থাকা সব প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র লঙ্ঘন ও স্থগিত করেছে।’

ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক আরও জানান, তেহরানও বর্তমানে এই চুক্তির আওতায় থাকা তাদের সব প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত রেখেছে। তিনি উল্লেখ করেন, ইরান এখন ‘দেশ রক্ষায় ব্যস্ত’ রয়েছে। মার্কিন হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে ইরান এই সিদ্ধান্ত নিলো।

এএম