ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্মরণসভায় যোগ দিতে শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে মঙ্গলবার পর্যন্ত সেখানে অবস্থান করার কথা ছিল বেনইয়ামিন নেতানিয়াহুর।
ইসরাইলের কট্টর সমর্থক ও ইরানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত সিনেটর গ্রাহাম গত সপ্তাহে ‘সংক্ষিপ্ত ও আকস্মিক অসুস্থতায়’ মারা যান।
কট্টরপন্থি এই মার্কিন সিনেটরকে ঘনিষ্ঠ বন্ধু এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল মিত্রতার দৃঢ় সমর্থক হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। ইসরাইলের নিরাপত্তার প্রতি গ্রাহামের অঙ্গীকারেরও প্রশংসা করেন তিনি।





