ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে আসছে কাতার। এমন পরিস্থিতির মধ্যে কাতারে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে ইরান। সর্বশেষ গত রোববার কাতারে হামলা চালানো হয়। ওই দিনই সাবেক আমিরের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছিল।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।





