মোহাম্মদ এসলামি বলেন, ‘অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা ইরান সরকারের জন্য এক ধরনের প্রতিশোধ। কিন্তু যখন আলোচনার প্রসঙ্গ আসে, তখন বিষয়টি একেবারেই ভিন্ন হয়ে যায়।’
তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যকার আলোচনা ওয়াশিংটনকে এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর তেহরানের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার সুযোগ করে দিয়েছিল।
এসলামি বলেন, ‘বর্তমানে ইরানিদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্পই বলেছেন যে সমঝোতা স্মারকটি (এমওইউ) শেষ। ইরানিরা যুদ্ধবিরতি শেষ করার কথা বলেনি, এটি আমেরিকানদের সিদ্ধান্ত।’
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের ‘ব্যর্থ আঞ্চলিক কৌশল’ পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এর মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী আবারও একটি ‘ভুল হিসাব’ (মিসক্যালকুলেশন) করার ঝুঁকিতে রয়েছে।





