আমাকে হত্যাচেষ্টা হলে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন’ করে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: আল জাজিরা
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে এক হুঁশিয়ারি বার্তায় বলেছেন, তাকে যদি হত্যার চেষ্টা করা হয় তাহলে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিহ্ন’ করে দিতে প্রস্তুত। তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানে ‘হাজারো’ ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খবর আল জাজিরার।

আজ (শনিবার, ১১ জুলাই) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, অর্থাৎ আমাকে হত্যার চেষ্টা করা হয়, যেমনটি ইরান সরকার বিশ্বের বিভিন্ন স্থান থেকে হুমকি দিচ্ছে, তাহলে ১ হাজার ক্ষেপণাস্ত্র ইরানের দিকে লক করে তাক করা আছে, যেগুলোকে অনুসরণ করবে আরও হাজারও মিসাইল।’

তিনি বলেন, ‘এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত, আগ্রহী এবং পারদর্শী— পুরো ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিতে এক বছর সময়ের জন্য, যা বাড়তে পারে।’

এসএইচ