তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় জানাজার নামাজ পরিচালনা করেন ৯৭ বছর বয়সী শিয়া আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। যুদ্ধ শুরুর পর থেকে জনসমক্ষে না আসা খামেনির তিন ছেলে মাসুদ, মেইসাম ও মোস্তফা জানাজায় অংশ নেন। তবে তার আরেক ছেলে ও উত্তরসূরি মুজতবা খামেনি উপস্থিত ছিলেন না।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদিও জানাজায় ছিলেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর তাকে বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায়।
জানাজায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কুদস ফোর্সের কমান্ডার এসমাইল কায়ানি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের জনদাবির মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই জানাজায় রাজধানীতে ঢল নামে সাধারণ মানুষের।





