‘লেবাননে সুড়ঙ্গে হামলা না করতে ট্রাম্প বলেননি’, দাবি নেতানিয়াহুর

বেনইয়ামিন নেতানিয়াহুর
বেনইয়ামিন নেতানিয়াহুর | ছবি: সংগৃহীত
0

লেবাননে ‘সন্ত্রাসী সুড়ঙ্গের’ বিরুদ্ধে অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছেন এমন প্রতিবেদন নাকচ করে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দেয়ার সময় নেতানিয়াহু বলেন, ‘আমি সংবাদমাধ্যমে শুনেছি, প্রেসিডেন্ট ট্রাম্প নাকি লেবাননের সন্ত্রাসী সুড়ঙ্গের বিরুদ্ধে অভিযান না চালাতে অনুরোধ করেছেন। এটি একটি গালগল্প ও ভুয়া খবর।’ ইসরাইলি সংবাদমাধ্যম ইনেট নিউজ এই বক্তব্য উদ্ধৃত করেছে।

তিনি আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) এ বিষয়ে আমাকে কিছু বলেননি এবং আমিও তাকে কিছু জিজ্ঞেস করিনি। আমরা আমাদের নিজস্ব বিবেচনায় অভিযান পরিচালনা করি।’

এএম