বিবৃতিতে বলা হয়, ‘মহড়া শেষে দুই দেশের কিছু বাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ সমুদ্র টহল কার্যক্রম পরিচালনা করবে।’ প্রতি বছরই এই মহড়া অনুষ্ঠিত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মহড়া ‘যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষে’ পরিচালিত হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, মহড়ায় অংশ নিতে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ক্রুজার, একটি করভেট, একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন ও একটি উদ্ধারকারী জাহাজ ছিংদাওয়ে পৌঁছেছে। ৬ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এই মহড়া চলবে।





