‘মনে করেছিলাম মানুষ তাকে ঘৃণা করে’ খামেনির জানাজা নিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইরানিদের কাঁদতে দেখে ‘হতবাক’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ট্রাম্প বলেছেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।’ ফোনে দেয়া ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তিনি চাইলে জানাজায় উপস্থিত ‘সবাইকে নির্মূল’ করে দিতে পারতেন। তবে তা করলে ‘পরে আর কেউ থাকতো না, যার সঙ্গে সমঝোতা করা যেত।’

ট্রাম্প অ্যাক্সিওসকে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা কিছুদিনের জন্য স্থগিত থাকবে। তিনি বলেন, ‘জানাজার কার্যক্রম চলাকালে কোনো পক্ষই অন্য পক্ষের ওপর হামলা চালাবে না।’

এএম