কাউন্সিল জানিয়েছে, সাইবার হামলাটি মূলত ব্যাংক মেলি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান—এই চারটি প্রতিষ্ঠানের ব্যবহৃত একটি সাধারণ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। হামলার পরপরই কারিগরি দলগুলো সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে কিছু ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো অননুমোদিত পক্ষ গ্রাহকদের তথ্যে প্রবেশ করতে পারেনি এবং কোনো তথ্য মুছে ফেলা হয়নি। বর্তমানে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে পুনরুদ্ধারের কাজ চলছে বলেও জানানো হয়েছে।





