ওই সূত্র বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিছু বিদেশি সংবাদমাধ্যমের দাবি—চুক্তিটি চূড়ান্ত হয়ে গেছে এবং আগামী (রোববার, ১৪ জুন) জেনেভায় এটি সই হতে যাচ্ছে—তা পুরোপুরি অসত্য।’ তিনি আরও যোগ করেন যে, চুক্তির বিষয়ে ইরানের অভ্যন্তরীণ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠান রোববারই জেনেভায় হতে পারে। ইরানি সূত্রটি সেই দাবিকেই নাকচ করে দিলো।





