আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন এই পদক্ষেপের কারণে চলমান যুদ্ধবিরতি অকার্যকর হয়ে পড়েছে এবং এর ফলে সৃষ্ট যেকোনো বিপজ্জনক পরিণতির জন্য ওয়াশিংটনকেই দায়ী থাকতে হবে।
ফোনালাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন হামলার বিষয়ে জাতিসংঘের সদস্যদেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব সম্প্রদায়ের এই নিষ্ক্রিয়তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলবে। গত এপ্রিলে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির পর সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।





