সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এই সংঘাতের সাথে জড়িত সব পক্ষকে সংযত হওয়ার এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাই।’
পেসকভ আরও সতর্ক করে বলেন, এই সংঘাতের বিস্তার আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতির জন্য আরও ‘নেতিবাচক ফলাফল’ বয়ে আনার ঝুঁকি তৈরি করছে। গত এপ্রিলে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির পর সম্প্রতি দুই দেশের মধ্যে পুনরায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটায় এই উদ্বেগ প্রকাশ করলো মস্কো।





