যুক্তরাষ্ট্রে হত্যা মামলার রায় ঘিরে টেক্সাস আদালতের সামনে উত্তেজনা

টেক্সাস আদালতের সামনে
টেক্সাস আদালতের সামনে | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে হত্যা মামলার রায় ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে টেক্সাস অঙ্গরাজ্যে একটি আদালতের সামনে।

হামলাকারী ১৯ বছর বয়সী কারমেলো অ্যান্থনির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘিরে আদালত ভবনের বাইরে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। কড়া নিরাপত্তা জোরদারের পাশাপাশি আদালতের মূল সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

হামলাকারী অ্যান্থনির সমর্থনে আসা বিক্ষোভকাদের অভিযোগ, তারা শ্বেতাঙ্গ জুরি সদস্যদের বৈষম্যের শিকার। আত্মরক্ষার করতে গিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি তাদের। এসময় তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিলো আত্মরক্ষা হত্যা নয়।

জেআর