গতকাল (বুধবার, ৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোতার ‘মাওপিয়া সেভানা বৃদ্ধাশ্রমে’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই আগুন থেকে বৃদ্ধাশ্রমের ৫১ জন বাসিন্দাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত সাতজন বর্তমানে হোরানা বেস হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ইতিমধ্যে একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানায়নি কর্তৃপক্ষ।
দেশটির সংবাদমাধ্যম নিউজফার্স্ট জানায়, উদ্ধার হওয়া বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সাময়িকভাবে পাশের একটি স্কুলে রাখা হয়েছে। তাদের স্থায়ীভাবে নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

 hold placards-320x167.webp)



