বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, মের্ৎস বলেছেন যে জার্মানি লেবাননের দক্ষিণাঞ্চলের সাম্প্রতিক এই উত্তেজনা বৃদ্ধিকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে। একই সঙ্গে তিনি হিজবুল্লাহকেও তাদের অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান।
লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আন্তর্জাতিক চাপের মুখে এবার জার্মানির পক্ষ থেকেও এই কড়া বার্তা এলো।





