যেকোনো সহায়তায় রাজি ইরান, বিশেষ করে চীনের: আরাঘচি

আব্বাস আরাঘচি
আব্বাস আরাঘচি | ছবি: এনডিটিভি
0

বর্তমান সংঘাত সমাধানে চীনের ভূমিকাকে স্বাগত জানাবে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যেকোনো দেশের সহায়তায় খোলা আছে তেহরান, বিশেষ করে চীনের। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, ‘যে কোনো দেশের সহায়তা আমরা প্রশংসা করি, বিশেষ করে চীনের। আমাদের চীনের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং আমরা একে অপরের কৌশলগত অংশীদার।

আমরা জানি চীনাদের ভালো উদ্দেশ্য রয়েছে, তাই কূটনীতিতে তাদের পক্ষ থেকে যা কিছু করা সম্ভব, তা ইসলামি প্রজাতন্ত্র স্বাগত জানাবে।’

এএম