মার্কিন সিনেটে ৫৪-৪৫ ভোটে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের অনুমোদন প্রক্রিয়ার প্রস্তাবটি পাস হয়। যা সিনেটের ইতিহাসে সবচেয়ে বেশি দলীয় বিভাজনের ঘটনা। সিনেটের পাঠানো প্রস্তাবে ট্রাম্পের স্বাক্ষরের পরই তার নিয়োগ চূড়ান্ত হবে। তিনি বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন। যার মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার।
আরও পড়ুন:
৫৬ বছর বয়সী আইনজীবী ওয়ার্শ এমন এক সময়ে দায়িত্বে আসছেন যখন যুক্তরাষ্ট্র মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠিন সময় পার করছে। আগামী ১৬ থেকে ১৭ জুন ফেডের পরবর্তী সভার সভাপতিত্ব করার কথা রয়েছে ওয়ার্শের।




