পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার পদপ্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে বেছে নিলো ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির পরিষদীয় দলের সিদ্ধান্তে স্পিকার পদপ্রার্থী হিসেবে বৃহস্পতিবার রথীন্দ্রনাথকে বেছে নেওয়া হয়। তিনি কোচবিহার দক্ষিণ আসনের বিধায়ক। শুক্রবার অনুষ্ঠিত হবে বিধানসভার স্পিকার পদে নির্বাচন।
যদিও বিরোধী দলগুলি এই নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে সংখ্যার হিসেবে স্পিকার নির্বাচনে বিজেপির জয় কার্যত নিশ্চিত।
আরও পড়ুন:
তার আগে বৃহস্পতিবার স্পিকার পদে মনোনয়নপত্র জমা দেন রথীন্দ্রনাথ। এসময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রীরা এবং একাধিক বিধায়ক।
এদিকে আজ সকাল ১১ টা থেকে বিধানসভায় দ্বিতীয় দিনের মতো বিধায়কদের শপথ অনুষ্ঠান শুরু হয়। এদিন শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। দ্বিতীয় দিনে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার জয়ী বিধায়করা শপথ নেন।


 founder Abhijeet Dipke-320x167.webp)


