কাতারের জলসীমায় মালবাহী জাহাজে ড্রোন হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কাতারের জলসীমায় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১০ মে) সকালে হওয়া এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি থেকে কাতারের মেসাইদ বন্দরের দিকে যাচ্ছিল। ড্রোন হামলার পরপরই ডেকটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে ক্রুদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আগুন নিয়ন্ত্রণে আসার পর জাহাজটি পুনরায় মেসাইদ বন্দরের দিকে যাত্রা শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

এএম