দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা; হিজবুল্লাহর ২৫ লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি

দক্ষিণ লেবাননের হাবুশে ইসরাইলি হামলার পর ধোঁয়া উঠছে
দক্ষিণ লেবাননের হাবুশে ইসরাইলি হামলার পর ধোঁয়া উঠছে | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, গত এক দিনে তারা হিজবুল্লাহর প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে অস্ত্রাগার এবং বেশ কিছু ভবন রয়েছে। ইসরাইলের দাবি, ওই সব ভবনের ভেতরে হিজবুল্লাহর সদস্যরা অবস্থান করছিলেন।

এছাড়া হিজবুল্লাহর পক্ষ থেকে ছোড়া রকেট, ড্রোন ও মর্টার শেল প্রতিহত করার দাবিও করেছে তারা। তবে এসব দাবির সপক্ষে কোনো অকাট্য প্রমাণ দেয়নি ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন:

গত ২ মার্চ লেবাননে আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইল দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।

রাজধানী বৈরুতেও ভয়াবহ হামলায় কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হলেও লেবাননের দখলকৃত এলাকাগুলোতে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে লড়াই এখনো চলছে।

এএম