ফুজাইরাহ বন্দরে অগ্নিকাণ্ড ‘মার্কিন দুঃসাহসিকতার’ ফল— দাবি ইরানের

পূর্ব আমিরাত ফুজাইরায় একটি তেল পরিশোধনাগারে আগুন জ্বলছে
পূর্ব আমিরাত ফুজাইরায় একটি তেল পরিশোধনাগারে আগুন জ্বলছে | ছবি: আল জাজিরা
0

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে তেল স্থাপনায় লাগা আগুনের পেছনে কোনো পরিকল্পিত হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। এর পরিবর্তে এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন সামরিক কর্মকর্তা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সংবাদ সংস্থা আইআরআইবি-কে ওই কর্মকর্তা বলেন, ‘উল্লিখিত তেল স্থাপনায় হামলা চালানোর কোনো পূর্বপরিকল্পিত কর্মসূচি ইসলামি প্রজাতন্ত্রের ছিল না। হরমুজ প্রণালির নিয়ন্ত্রিত জলপথ দিয়ে অবৈধভাবে জাহাজ চলাচলের পথ তৈরির লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনীর দুঃসাহসিক কর্মকাণ্ডের ফলেই এই ঘটনা ঘটেছে।’

ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, ‘এই পরিস্থিতির জন্য মার্কিন সামরিক বাহিনীকেই জবাবদিহি করতে হবে।’ মার্কিন কর্মকর্তাদের উচিত কূটনৈতিক প্রক্রিয়ায় শক্তি প্রয়োগের অপকৌশল বন্ধ করা। একই সঙ্গে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে এমন সংবেদনশীল এই অঞ্চলে সামরিক দুঃসাহসিকতা বন্ধ করার আহ্বান জানান তিনি।

এএম