প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের কাফার দাজ্জাল ও শুকিন শহরে সরাসরি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এর পাশাপাশি ফ্রুন, আদচিত, মাজদাল জউন, ঘান্দৌরিয়া, জাওতার আল-শারকিয়া, হারুফ, ম্লিতা, হাবুশ এবং ওয়াদি আল-সালুকি শহরেও ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে।
দক্ষিণ লেবাননের ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এই হামলার ঢেউ শুরু হয়। ইসরাইলি সামরিক বাহিনী এর আগে কাকায়েত আল-জিসর, আদচিত আল-শাকিফ, জেবচিত, আব্বা, কাফারজৌজ, হারুফ, আল-দুওয়াইর, দাইর আল-জাহরানি এবং হাবুশ এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ বা উচ্ছেদ আদেশ দিয়েছিল।





