মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলাকালে কোনো অগ্রগতি না আসায় ট্রাম্প মন্তব্য করেন, ইরানের বর্তমান নেতৃত্ব ‘তিন থেকে চারটি দলে’ বিভক্ত হয়ে পড়েছে। নেতৃত্বের এই বিভাজনের কারণে আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বলেও তিনি ইঙ্গিত দেন।
এদিকে সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে সংঘাতের ‘অবসান ঘটেছে’। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে আর কোনো গোলগুলি বা বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটেনি। এই যুক্তিতে তিনি দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার কার্যত অবসান হয়েছে।





