সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা কাজ করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ | ছবি: এখন টিভি
0

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে এরা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

আজ (বুধবার, ৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

এসময় প্রশ্ন তোলেন, পুলিশের ভ্যান থেকে কিভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে।

এসময় তিনি আরও বলেন, ‘ডেঙ্গু মোকাবেলা করতে হবে সকলের প্রচেষ্টায়। আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। যাতে করে ডেঙ্গু বাসা না ভাবতে পারে। এসময় কোনো ধরনের নৈরাজ্য অপরাধকে প্রশ্রয় দিবে না সরকার বলেও জানান রুহুল কবীর রিজভী।

এফএস