মার্কিন গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কেবল এমন একটি চুক্তিতেই সই করবেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।’
কেলি আরও বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।’
এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেয়া এক পোস্টে দাবি করেন, ‘ইরান জানে না কীভাবে একটি পারমাণবিক অস্ত্র-মুক্ত চুক্তি সই করতে হয়।’ সেখানে তিনি তেহরানকে সতর্ক করে বলেন, ‘তাদের ‘‘দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত’’।’ ট্রাম্পের সেই মন্তব্যের রেশ ধরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক বক্তব্য এলো





