তবে ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই দক্ষিণ লেবাননে পদ্ধতিগতভাবে বেসামরিক ভবনগুলো ধ্বংস করে চলেছে ইসরাইল। দেশটির লিটানি নদী থেকে ২০ কিলোমিটার দক্ষিণে ইসরাইলের নির্ধারণ করা ‘হলুদ রেখা’র দক্ষিণ পাশের সব বেসামরিক স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হচ্ছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ইসরাইলি সেনাদের এই রেখা অতিক্রম করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০০ জন উদ্ধারকর্মী ও স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৭ হাজার ৫৪৪ জন।
যুদ্ধ পরিস্থিতির কারণে লেবাননজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।





