ব্যাংক অব ইংল্যান্ড
যুক্তরাজ্যের ব্যাংকনোটে আসছে পরিবর্তন; ঐতিহাসিক ব্যক্তিত্বদের জায়গায় বন্যপ্রাণিদের ছবি

যুক্তরাজ্যের ব্যাংকনোটে আসছে পরিবর্তন; ঐতিহাসিক ব্যক্তিত্বদের জায়গায় বন্যপ্রাণিদের ছবি

যুক্তরাজ্যের ব্যাংকনোটে ঐতিহাসিক ব্যক্তিত্বদের জায়গায় যুক্ত হচ্ছে বন্যপ্রাণিদের ছবি। এই পরিকল্পনার আওতায় এরইমধ্যে ১৮টি প্রাণী নির্বাচন করা হয়েছে। জাল নোট প্রতিরোধে এমন উদ্যোগ নিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। তবে এমন পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন ও বিরোধীদলের রাজনীতিবিদরা। তাদের শঙ্কা, এতে করে ঐতিহাসিক ব্যক্তিরা গুরুত্বহীন হয়ে পড়বেন। আগামী ৩ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে মতামত জানানোর সুযোগ পাবেন বাসিন্দারা।

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি কমেছে; প্রত্যাশার চেয়েও স্বস্তিতে ব্রিটিশরা

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি কমেছে; প্রত্যাশার চেয়েও স্বস্তিতে ব্রিটিশরা

যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়লেও গত মাসে যুক্তরাজ্যের মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) দেয়া তথ্য অনুযায়ী, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এর আগে মার্চ মাসে এই বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ৩ শতাংশ।

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার ব্যাংক অব ইংল্যান্ড এবং সরকারের জরুরি সাড়াদান কমিটি কোবরার সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের ফলে ব্রিটিশ অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা মোকাবিলাই এ বৈঠকের মূল উদ্দেশ্য। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অপরিবর্তিত রাখছে সুদের হার

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অপরিবর্তিত রাখছে সুদের হার

যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকির মধ্যেও বেশিরভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। মূল্যস্ফীতিকে লাগামের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশগুলো।

সাড়ে চার শতাংশ সুদ হার কমিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড

সাড়ে চার শতাংশ সুদ হার কমিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড

মূল্যস্ফীতি কমানো এবং অব্যাহত আর্থিকখাতে ঝুঁকি মোকাবেলায় ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) ৪ দশমিক ৫ শতাংশ সুদহার কমিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি এবং মার্কিন শুল্কারোপের আশঙ্কা থেকেই ব্যাংক অব ইংল্যান্ড এবার সুদহার কমিয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ইউরো নিউজের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পণ্যের দাম বাড়ানোর পাশাপাশি কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ কোম্পানিগুলো

পণ্যের দাম বাড়ানোর পাশাপাশি কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ কোম্পানিগুলো

ব্রিটিশ কোম্পানিগুলো সামাজিক নিরাপত্তা প্রকল্পে ব্যয় বৃদ্ধি পাওয়ায় পণ্য ও সেবার দাম বাড়ানোর পাশাপাশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হাতে নিয়েছে। এটি চলতি বছরের এপ্রিলে কার্যকর হবে। ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) দুই হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

চার বছরের মধ্যে প্রথম সুদ হার কমালো ব্যাংক অব ইংল্যান্ড

চার বছরের মধ্যে প্রথম সুদ হার কমালো ব্যাংক অব ইংল্যান্ড

২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত সুদ হার অপরিবর্তিত রেখেছিল ব্যাংক অব ইংল্যান্ড। চার বছরের বেশি সময় পর সম্প্রতি সুদ হার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তবে সামনের মাসগুলোতে এ হার কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে বিওই।

মূল্যস্ফীতির প্রভাবে যুক্তরাজ্যে অপরিবর্তিত সুদহার

মূল্যস্ফীতির প্রভাবে যুক্তরাজ্যে অপরিবর্তিত সুদহার

বৈশ্বিক পর্যায়ে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। গত মাসে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার ছিল ২ শতাংশ। আর এটি দেশটিতে থাকা বিনিয়োগকারীদের মনে নতুন ভীতির সঞ্চার করেছে। তাদের শঙ্কা এ কারণে ২০২০ সালের পর প্রথমবারে মতো সুদহার কমানোর উদ্যোগ থেকে সরে আসতে পারে ব্যাংক অব ইংল্যান্ড (বিইও)।