হাকান ফিদান বলেন, ‘’বিভিন্ন দেশের কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মাইন অপসারণ কাজ পরিচালিত হবে এবং এতে অংশ নিতে তুরস্কের ‘‘কোনো সমস্যা নেই’’।’ তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘ভবিষ্যতে যদি এই বহুজাতিক কারিগরি জোট কোনো নতুন সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তুরস্ক তার অবস্থান পুনর্বিবেচনা করবে।’
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পাকিস্তানে হতে যাওয়া পরবর্তী দফার আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হতে পারে।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালিতে রাখা মাইনের কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে রয়েছে। পেন্টাগন এর আগে জানিয়েছিল যে, এই পথ পুরোপুরি নিরাপদ করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে তুরস্কের মতো আঞ্চলিক শক্তির এই আগ্রহ শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।





