প্রতিবেদনে বলা হয়, বোমাটি একটি আবাসিক এলাকায় আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি এবং প্রায় ১৩ মিটার (৪২ ফুট) গভীরে মাটির নিচে আটকে ছিল। ইয়াজদের উপ-গভর্নর (নিরাপত্তা) জানান, যুদ্ধের সময় বোমাটি নিক্ষেপ করা হয়েছিল এবং তা গভীরভাবে মাটির নিচে পোঁতা অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন:
তিনি নিশ্চিত করেন, উচ্চ ঝুঁকিপূর্ণ এই অভিযান ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এবং ইয়াজদ প্রদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে।





