তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ থেকে আদায় করা এই অর্থ এরইমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়া হয়েছে। তবে ঠিক কত পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান সম্প্রতি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। তেহরান ঘোষণা দিয়েছিল যে, এই জলপথ ব্যবহারের জন্য ‘নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশ রক্ষা’র সেবামূল্য হিসেবে সব বাণিজ্যিক জাহাজকে ফি বা টোল দিতে হবে। ইরান সরকারের পক্ষ থেকে এবারই প্রথম সেই টোল আদায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।





