বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ প্রোগ্রামে দেয়া এক সাক্ষাৎকারে স্যাটারফিল্ড বলেন, ‘আমার মূল্যায়ন হচ্ছে, ইরানের হাতে এখনো আরও সময় আছে। অর্থনৈতিক কষ্ট সহ্য করার ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের অনেক বেশি।’ তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে একটি ‘‘উত্তেজনা বৃদ্ধির ফাঁদে’’ পড়ার ঝুঁকিতে রয়েছে।’
আরও পড়ুন:
সাবেক এই কূটনীতিক আরও জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক শক্তি বাড়াতে থাকে, তবে ইরানও উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা আঘাত হানার সক্ষমতা রাখে। তার ভাষ্য অনুসারে, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের যে ক্ষতি করতে পারবে, তার চেয়ে ইরানের পক্ষ থেকে উপসাগরীয় দেশগুলোর ওপর তাৎক্ষণিক আঘাতের মাধ্যমে কষ্ট দেয়ার সক্ষমতা অনেক বেশি।’





