ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: দ্বিতীয় দফায়ও কাটেনি অনিশ্চয়তা, পাল্টাপাল্টি অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা | ছবি: সংগৃহীত
0

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার অনিশ্চয়তা কাটেনি এখনো। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ, ইরানি বন্দর অবরোধ এবং ট্রাম্পের ক্রমাগত হুমকি এসব বিষয় শান্তি আলোচনার প্রধান বাধা। যুক্তরাষ্ট্রের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া, ইরানের স্পিকার বলেছেন, ইরানের বন্দর অবরোধ করে যুদ্ধবিরতির শর্ত প্রকাশ্যে লঙ্ঘন করেছে ওয়াশিংটন।

এমন অবস্থায় হরমুজ প্রণালি সচল করা তেহরানের জন্য অসম্ভব। আর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সংঘাত অবসানে মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের নেতৃত্বের কাছ থেকে একটি ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি দেখতে চান ট্রাম্প। এদিকে, হরমুজ প্রণালিতে ৩টি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

ইএ