ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক এবং অনিশ্চিত। আমরা আশা করি আলোচনার এ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা একটি সম্ভাব্য সামরিক সংঘাত বা পরিস্থিতির আরও অবনতি এড়াতে সক্ষম হবো।’
আরও পড়ুন:
আলোচনায় রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘রাশিয়া বর্তমানে এ আলোচনা প্রক্রিয়ায় সরাসরি কোনো মধ্যস্থতাকারী নয়। তবে আমরা একটি শান্তিপূর্ণ সমাধান এবং চুক্তিতে পৌঁছানোর সুবিধার্থে যেকোনো ধরনের সহায়তা প্রদান করতে প্রস্তুত।’





