লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী রাঘি

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রাঘি
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রাঘি | ছবি: সংগৃহীত
0

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার দেশ এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে যা তারা নিজেরা বেছে নেয়নি। তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকার যুদ্ধ ও শান্তি সংক্রান্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং সমগ্র লেবানন ভূখণ্ডে নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি উল্লেখ করেন যে, তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কথোপকথনকালে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী লেবাননের প্রতিটি প্রান্তে সার্বভৌমত্ব বিস্তারে বর্তমান সরকারের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং মানবিক সহায়তা প্রদানের জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে, চলমান আলোচনার প্রক্রিয়াটি শেষ পর্যন্ত দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার এবং যত দ্রুত সম্ভব ইসরাইলি সেনা প্রত্যাহারের পথ প্রশস্ত করবে।

এএইচ