ইরানি জাহাজ আটকের আগে ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে: যুক্তরাষ্ট্র

ভিডিও থেকে নেয়া মার্কিন হেলিকপ্টারের একটি স্থিরচিত্র
ভিডিও থেকে নেয়া মার্কিন হেলিকপ্টারের একটি স্থিরচিত্র | ছবি: সংগৃহীত
0

ইরানি পতাকাবাহী পণ্যবাহী যে জাহাজটি মার্কিন নৌবাহিনী আটক করেছে, সেটিকে সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

আজ (সোমবার, ২০ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্সে দেয়া একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

আরও পড়ুন:

বিবৃতিতে বলা হয়, বার বার সতর্ক করার পরও সেটি না মানার কারণে রোববার মার্কিন নৌ সেনারা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যায় এবং ইরানি জাহাজটিতে আটক করে।

ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। সেখানে মার্কিন সেনাদের হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে ইরানি জাহাজের ডেকের ওপর নামতে দেখা যাচ্ছে।

এসএইচ