নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ (রোববার, ১৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন যে, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই উচ্চপর্যায়ের আলোচনায় জেডি ভ্যান্স মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।