কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে তাবাতাবাই স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালির একটি অংশ শর্তসাপেক্ষে এবং সীমিত আকারে খুলে দেয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব উদ্যোগ।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এটি কেবলই ইরানের একটি পদক্ষেপ, যা তাদের (বিপক্ষ শক্তির) প্রতিশ্রুতি ও দায়বদ্ধতাকে যাচাই করার একটি পরীক্ষা।’
তিনি ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, ‘শত্রুপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে ইরানের অটল প্রতিরক্ষার মাধ্যমে অর্জিত বিশাল বিজয়ের গৌরব থেকে ইরানি জাতিকে বঞ্চিত করার চেষ্টা করছে।’
ইরানের এ মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি প্রতিপক্ষ তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।’




