টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, ‘হিজবুল্লাহকে লক্ষ্য করে বা লেবাননের অন্যান্য ফ্রন্টগুলিতে আক্রমণ করার কোনো অধিকার লেবাননের নেই।’
ইরানের মর্যাদা এবং গর্ব অক্ষুণ্ন রেখে নিবেদিতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। তিনি আরও বলেন, ‘ইরান পরমাণু অস্ত্র চায় না, একইসঙ্গে এ অঞ্চলে অস্থিরতা বা সন্ত্রাসবাদও চায় না।’
ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘তেহরান তার ভূখণ্ডের অখণ্ডতা মর্যাদার সঙ্গে এবং আইনি কাঠামোর ভেতরে থেকে রক্ষা করে শান্তি চায়। ইরান তার নীতিমালা এবং অবস্থানের ওপর দৃঢ় থাকবে, বিষয়টি অন্য পক্ষকে বুঝতে হবে।’
তিনি আরও বলেন, ইরানের সামরিক কমান্ডার, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং ছাত্রদের হত্যার মাধ্যমে এ বৃহত্তর অঞ্চলকে বিশৃঙ্খলা এবং যুদ্ধে ঠেলে দেয় যুক্তরাষ্ট্র ও ইসরাইল।’





