ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় সব যাত্রী নিহত

বিধ্বস্ত হেলিকপ্টার
বিধ্বস্ত হেলিকপ্টার | ছবি: সংগৃহীত
0

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার প্রাণ গেছে। গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এরপর ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় সেটি বিধ্বস্ত হয়। দীর্ঘ চেষ্টার পর হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারীরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। হেলিকপ্টারটিতে থাকা ছয় যাত্রী ও দুজন ক্রু সদস্য সবাই প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন:

দুর্গম অঞ্চল হওয়ায় দুর্ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয় সেনা ও পুলিশ সদস্যদের। বাগান এলাকাটি ইন্দোনেশিয়ার একটি পাম তেল কোম্পানির মালিকানাধীন।

ইএ