ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ সপ্তাহের বৈঠকে মূল আলোচ্য বিষয় হলো—যুদ্ধের পর সৃষ্ট জ্বালানি ধাক্কায় সংকটে পড়া দেশগুলোকে কীভাবে সবচেয়ে ভালোভাবে সহায়তা করা যায়।’
আরও পড়ুন:
রয়টার্সের বরাত দিয়ে জর্জিয়েভা বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে সরবরাহ শৃঙ্খলে ভৌত বিপর্যয় নিয়ে আইএমএফ উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘এশিয়ায় তেল ও গ্যাস, ন্যাপথা, হিলিয়ামসহ বিভিন্ন পণ্যের ঘাটতি দেখা দিয়েছে।’





