হরমুজ উত্তেজনা জ্বালানি ও সরবরাহে ধাক্কা দীর্ঘায়িত করবে: দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির আশপাশে উত্তেজনা বাড়তে থাকলে বৈশ্বিক জ্বালানি প্রবাহ ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন অব্যাহত থাকবে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে লি জে মিয়ং বলেন, ‘তেল ও কাঁচামালের বাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতাকে অবশ্যম্ভাবী হিসেবে ধরে নিতে হবে।’

আরও পড়ুন:

লি জে মিয়ং বলেন, ‘এখনও কিছুদিন বৈশ্বিক জ্বালানি ও কাঁচামাল সরবরাহব্যবস্থায় সমস্যা এবং উচ্চ তেলের দাম অব্যাহত থাকবে।’

তিনি সরবরাহ পথ বৈচিত্র্যকরণ ও শিল্প পুনর্গঠন ত্বরান্বিত করার আহ্বান জানান। আমি আহ্বান জানাই, বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলা, মধ্য ও দীর্ঘমেয়াদি শিল্প পুনর্গঠন এবং প্লাস্টিক-পরবর্তী অর্থনীতিতে রূপান্তরকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত জাতীয় কৌশলগত প্রকল্প হিসেবে এগিয়ে নেয়া হোক।

এএম