রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ‘হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনা ও পূর্ব-পশ্চিম পাইপলাইন পুনরুদ্ধার হয়েছে এবং তাদের কার্যকর সক্ষমতা ফিরে এসেছে, ফলে সরবরাহের নির্ভরযোগ্যতা বেড়েছে।’
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, হামলার কারণে ‘পূর্ব-পশ্চিম পাইপলাইন দিয়ে দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল পাম্পিং সক্ষমতা হারিয়েছে।’ পাশাপাশি রাজ্যের খুরাইস তেলক্ষেত্রে পূর্ণ উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে কাজ চলছে।





