দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ছয়; আগামী সপ্তাহে আলোচনা

লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা | ছবি: সংগৃহীত
0

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্যমতে, দক্ষিণ লেবানের মারউব শহরে ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে আগ্রাসনের অংশ হিসেবে ইসরাইলি সামরিক বাহিনী পুরোপুরি কয়েকটি গ্রাম ধ্বংস করে দিয়েছে। আইডিএফ বলছে, তারা শুধু হিজবুল্লাহর অবকাঠামোই লক্ষ্য করছে—তবে বিমান হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন:

নতুন করে ইসরাইলি হামলা শুরু হয় ২ মার্চ। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলি বিমান হামলায় সাবেক ইরানি সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর ইরান-সমর্থিত লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালায়।

আগামী সপ্তাহে ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, দুই শর্তে তিনি আলোচনায় ‘অনুমোদন’ দিয়েছেন—‘হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং একটি সত্যিকারের শান্তিচুক্তি  করতে হবে, যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে।’

এএম