ইউক্রনে ২ দিনের অস্ত্রবিরতি ঘোষণা করলো পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন | ছবি: রয়টার্স
0

অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রনের সঙ্গে চলমান যুদ্ধে ২ দিনের অস্ত্রবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, পুতিনের সিদ্ধান্তে স্থানীয় সময় ১১ এপ্রিল বিকাল ৪টা থেকে ১২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩২ ঘণ্টা এ যুদ্ধ বিরতি কার্যকর থাকবে।

যদিও রুশ সেনাদের কোনো ধরনের উসকানি বা হামলা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে মস্কো। বিবৃতিতে বলা হচ্ছে, রাশিয়া আশা করে, ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে।

আরও পড়ুন:

যদিও মস্কোর এই ঘোষণায় আশ্বস্ত হতে পারছেন কিয়েভবাসী। তাদের অভিযোগ, এরআগেও যুদ্ধবিরতির কথা বলে অতর্কিতে হামলা করেছে রাশিয়া।

গেল বছর অর্থোডক্স ইস্টারের হামলার উদাহরণ টেনেছেন অনেকেই। আর ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, মস্কো নয়, কিয়েভই ইস্টারের যুদ্ধবিরতির জন্য প্রথম যোগাযোগ শুরু করেছে।

এফএস