ইরানের রাজধানী তেহরানের রাস্তায় আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) নেমে এসেছেন দেশটির মানুষ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ৪০তম দিন স্মরণ করতে তারা এ সমাবেশে অংশ নেন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন:
শিয়া মতাবলম্বীদের মধ্যে মৃত্যুর ৪০তম দিনকে মৃত ব্যক্তির আত্মার পরিপক্বতা এবং শোকাবস্থার সমাপ্তি হিসেবে বিবেচনা করা হয়। সিএনএনের প্রতিবেদনে জানায়, প্রাপ্ত ছবিতে দেখা গেছে, ইরানের রাজধানীতে বিপুলসংখ্যক শোকাহত মানুষ জড়ো হয়েছেন। তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতার ছবি। খামেনির প্রতিকৃতিসংবলিত একটি ব্যানারও প্রদর্শিত হয়।
প্রায় চার দশক দেশ শাসন করা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি যৌথ হামলায় নিহত হন। তার ছেলে মুজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে, তবে তিনি প্রকাশ্যে আসেননি। নতুন নেতার নামে কয়েকটি কথিত বিবৃতি এরইমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে অনুসারে, ইরানে এখনো প্রয়াত সর্বোচ্চ নেতার কোনো দাফন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।





