জেট ফুয়েলের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে: আইএটিএ প্রধান

আইএটিএ-এর মহাপরিচালক উইলি ওয়ালশ
আইএটিএ-এর মহাপরিচালক উইলি ওয়ালশ | ছবি: সংগৃহীত
1

হরমুজ প্রণালি আবার খুললেও মধ্যপ্রাচ্যে পরিশোধনাগারে বিঘ্নের কারণে জেট জ্বালানি সরবরাহ ও দাম স্বাভাবিক হতে কয়েক মাস লাগবে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) মহাপরিচালক উইলি ওয়ালশ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিঙ্গাপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘জ্বালানি সরবরাহ কত দিনে স্বাভাবিক হবে, তা বলা কঠিন। তবে এটি দ্রুত হবে না।’

আরও পড়ুন:

এএফপির বরাতে তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে পরিশোধন সক্ষমতায় যে বিঘ্ন ঘটেছে, তার কারণে সরবরাহ প্রয়োজনীয় পর্যায়ে ফিরতে এখনো কয়েক মাস লাগবে।’ তিনি বলেন, ‘আমার মনে হয় না এটি কয়েক সপ্তাহের মধ্যে হবে।’

এএম