মেহর বার্তা সংস্থা খুজেস্তান প্রদেশের উপগভর্নর ভালিউল্লাহ হায়াতির বরাতে জানায়, ‘সকাল ১১টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খোররামশাহরে শালামচেহ সীমান্ত ক্রসিংয়ের বাণিজ্য টার্মিনাল আমেরিকান ও জায়নবাদী শত্রুরা বিমান হামলায় লক্ষ্যবস্তু করে।’
আইএসএনএ বার্তা সংস্থা হায়াতির বরাতে জানায়, এ হামলায় একজন ইরাকি চালক নিহত এবং দুই ইরানি শ্রমিক আহত হয়েছেন।





