ইরানের একটি সিমেন্ট কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা

স্থগিত ঘোষণার মধ্যেই ইসরাইলি হামলা
স্থগিত ঘোষণার মধ্যেই ইসরাইলি হামলা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আজ (শনিবার, ৪ এপ্রিল) ইরানের দক্ষিণাঞ্চলের একটি সিমেন্ট কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষতি হলেও সেখানকার উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণের হরমুজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসির বরাত দিয়ে তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ‘বন্দর খামিরের সিমেন্ট কারখানার ওপর মার্কিন-জায়নিবাদী হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, কারখানার কার্যক্রম ‘স্বাভাবিকভাবেই চালু রয়েছে’। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে ইরানের ওপর নতুন করে বিমান হামলার ঢেউ শেষ হওয়ার কথা জানিয়েছে।

এএম